Weekday −২০% ছাড়

ভেলা হাউসবোট — টাঙ্গুয়ার হাওর

আনোয়ারপুর ঘাট, তাহিরপুর, সুনামগঞ্জ৪.৯হাউসবোট

টাঙ্গুয়ার হাওরে প্রিমিয়াম AC হাউসবোট — ৬টি ফ্যামিলি কেবিন, ২ দিন ১ রাতের অল-ইনক্লুসিভ প্যাকেজ।

Weekday ট্রিপে ২০% পর্যন্ত ছাড়। কেবিন মাত্র ৬টি — তারিখ জানিয়ে আগেভাগে বলে রাখুন।

বিস্তারিত

ভেলা টাঙ্গুয়ার হাওরের একটি প্রিমিয়াম AC হাউসবোট — মাত্র ৬টি ফ্যামিলি কেবিন, প্রতিটিতে AC ও অ্যাটাচড ওয়াশরুম। ২ দিন ১ রাতের সম্পূর্ণ প্যাকেজে থাকা, সব বেলার খাবার আর হাওর ভ্রমণ — সবই অন্তর্ভুক্ত।

ভেলা YesTourBD-এর অফিসিয়াল পার্টনার। বুকিং, রেট আর তারিখ — সব আমাদের মাধ্যমেই করতে পারবেন।

যেভাবে থাকবেন, সেভাবেই রেট

এক কেবিনে যত বেশি সদস্য, জনপ্রতি খরচ তত কম। অপরিচিত কারও সাথে কেবিন শেয়ার করতে হয় না — শুধু নিজের গ্রুপের মধ্যেই।

এক ট্রিপে হাওরের সেরা ৭টি স্পট

  • টাঙ্গুয়ার হাওর — অথৈ জলরাজ্য
  • নীলাদ্রি লেক — নীল জলের রাজ্য
  • জাদুকাটা নদী — স্বচ্ছ জলের নদী
  • বারিক্কা টিলা — মেঘালয়ের ভিউ
  • ওয়াচ টাওয়ার — হাওরের প্যানোরামা
  • শিমুল বাগান — মৌসুমভেদে
  • খরচার হাওর — সূর্যাস্তের স্পট

আবহাওয়া ও প্রশাসনিক অনুমতির ভিত্তিতে প্রতিটি ট্রিপে ঘুরিয়ে দেখানো হয়।

খাবারের আয়োজন

২ দিন ১ রাতে ৬ বেলা খাবার — হাওরের বড় তাজা মাছ, দেশি মুরগি ও হাঁস, বাহারি ভর্তা ও শুঁটকি, ওয়েলকাম ড্রিংকস, সিজনাল ফল আর আনলিমিটেড চা-কফি।

আকর্ষণ

  • মাত্র ৬টি ফ্যামিলি কেবিন
  • AC ও অ্যাটাচড ওয়াশরুম প্রতিটি কেবিনে
  • অপরিচিতদের সাথে কেবিন শেয়ার নয়
  • ২ দিন ১ রাতের অল-ইনক্লুসিভ প্যাকেজ
  • ৬ বেলা খাবার, আনলিমিটেড চা-কফি
  • লাইফ জ্যাকেট ও প্রশিক্ষিত ক্রু
  • ২৪ ঘণ্টা বিদ্যুৎ

সুবিধা

  • Infinity Glass Window
  • Rooftop Lounge ও Dining
  • Side Passage Design
  • ফ্যামিলি প্রাইভেসি
  • কর্পোরেট ও Full Boat বুকিং
  • Full Moon স্পেশাল ট্রিপ

প্যাকেজের তথ্য

Budget Friendly — ৬ জন শেয়ারিং: Weekday ৳৬,৪০০ জনপ্রতি (নিয়মিত ৳৮,০০০)।

Comfort — ৫ জন শেয়ারিং: Weekday ৳৭,২০০ জনপ্রতি (নিয়মিত ৳৯,০০০)।

Double Deluxe — ৪ জন শেয়ারিং: Weekday ৳৮,০০০ জনপ্রতি (নিয়মিত ৳১০,০০০)।

Luxury Triple — ৩ জন শেয়ারিং: Weekday ৳৯,৬০০ জনপ্রতি (নিয়মিত ৳১২,০০০)।

Exclusive Couple — ২ জন শেয়ারিং: Weekday ৳১০,৪০০ জনপ্রতি (নিয়মিত ৳১৩,০০০)।

প্রতিটি রেটে থাকা, সব বেলার খাবার আর হাওর ভ্রমণ অন্তর্ভুক্ত।

পুরো বোট বা কর্পোরেট বুকিংয়ে কাস্টম শিডিউল ও কোটেশন সম্ভব।

গুরুত্বপূর্ণ তথ্য

যাত্রা শুরু ও শেষ আনোয়ারপুর ঘাট, তাহিরপুর, সুনামগঞ্জ থেকে।

প্রতিটি ট্রিপ ২ দিন ১ রাতের।

বুকিং কনফার্ম করতে মোট প্যাকেজ মূল্যের ৫০% অগ্রিম (bKash / Nagad / ব্যাংক), বাকি ৫০% অনবোর্ড হওয়ার সময়।

শিশু: ০–৪ বছর সম্পূর্ণ ফ্রি; ৪–৮ বছর ফিক্সড ৳৫,০০০ (Weekday ছাড় প্রযোজ্য নয়); ৯ বছর বা তার বেশি হলে পূর্ণ চার্জ।

স্পট ভ্রমণ আবহাওয়া ও প্রশাসনিক অনুমতির উপর নির্ভর করে।

সাধারণ জিজ্ঞাসা

রিভিউ দিন

এগুলোও দেখতে পারেন

একই ধরনের সার্ভিস

এম বি স্বপ্নতরী — কক্সবাজার হাউসবোট ক্রুজ
হাউসবোট ফিচার্ড

এম বি স্বপ্নতরী — কক্সবাজার হাউসবোট ক্রুজ

BIWTA ঘাট, উত্তর নুনিয়াছড়া, কক্সবাজার

কক্সবাজার থেকে মহেশখালী আর সোনাদিয়া — বিলাসবহুল হাউসবোটে সারা দিনের ক্রুজ, সাথে বোটেই রান্না করা দুপুরের খাবার।

কাপ্তাই লেক হাউসবোট — গ্রিন প্যারাডাইস ইকোলাক্স, রাঙামাটি
হাউসবোট ফিচার্ড

কাপ্তাই লেক হাউসবোট — গ্রিন প্যারাডাইস ইকোলাক্স, রাঙামাটি

কাপ্তাই লেক, রাঙামাটি

কাপ্তাই লেকে গ্রিন প্যারাডাইস ইকোলাক্স হাউসবোট — ১ রাত ২ দিন, ডে ট্যুর, ফ্যামিলি, কাপল ও কর্পোরেট প্যাকেজ।

শুরু৳৬,৪০০জনপ্রতি · Weekday